• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আবার একসঙ্গে অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৭
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৭

 

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
টেলিভিশন নাটকে স্বর্ণালী সময়ের দুই উজ্জ্বল অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। এরমধ্যে দীপা অভিনয়ে কম হলেও নিয়মিত রেখেছেন নিজেকে। অন্যদিকে রিচি দেশ ছেড়েছেন সংসার-সন্তান-স্বামীর সুবাদে, যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি রিচি ফিরেছেন দেশে। বলেছেন ফের থিতু হবেন এখানে। তারই প্রতিচ্ছবি মিললো এবার।

দীর্ঘ সাত বছর পর একসঙ্গে নাটকে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনয়শিল্পীকে। ‘ভালোবাসার অন্য নাম তুমি’-তে অভিনয়ের মাধ্যমে তাদের এই মেলবন্ধন ঘটেছে।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, নাটকটির শুটিং শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি।

নাটকের সেটে পুরনো সতীর্থকে ফিরে পাওয়া প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়, প্রায় সাত বছর আগে। তবে এবারের কাজটির বিশেষ দিক হচ্ছে আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন।’

চয়নিকা চৌধুরীও জানান, গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে।

‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর।

বলা দরকার, দীপা খন্দকার ও রিচি সোলায়মান সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে প্রচারিত বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম