• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমরা এই নির্বাচন বর্জন করেছি এবং আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা

প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ৩:০০
আপডেট: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ৩:০০

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, হাজার কোটি টাকা খরচ করে এসরকার মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল তৈরি করেছে। তাদেরকে বলতে চাই তাহলে গরীব মানুষদেরকে কেন একটা কম্বল দিতে পারে না? আমরা এই নির্বাচন বর্জন করেছি এবং আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।

শুক্রবার (২৬ জানুয়ারি) প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কম্বল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঈন খান বলেন, আমরা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছি। এই দিনটি উপলক্ষে বাংলাদেশে আনন্দ উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু, এই দিনে ভিখারি মানুষদের কাছে কম্বল বিতরণ করতে হয়। আজ গায়ের জোরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা নিজেদেরকে সরকার বলে দাবি করে তাদেরকে প্রশ্ন করতে হবে, আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কি চায়? গত কয়েকমাস ধরে আমরা শুনছি যারা বর্তমান সরকারের পক্ষে আছে তারা বলছে যে বাংলাদেশ নাকি বিশ্বে সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ। তাহলে আমি প্রশ্ন করতে চাই, এই দ্রুত উন্নয়নশীল দেশে প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে কেন গরীব মানুষেদের কাছে কম্বল বিতরণ করতে হবে? তাহলে উন্নয়নটা কোথায়?

মঈন খান আরও বলেন, বিশ্ববাসী জানে গত ৭ জানুয়ারি এদেশে প্রহসনের নির্বাচন হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ভোট বর্জন করেছে। নির্বাচনের এই স্বেচ্ছাচারীতার ব্যাপারে কেবল বিএনপিও নয়, আ.লীগের ভোটাররাও সমালোচনা করেছে। কে নির্বাচিত হবে এবং কে নির্বাচিত হবে না এগুলো ভোটের আগে থেকে ঠিক করা ছিল। এই পরিস্থিতিতে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি। রক্তের বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছি সেই রক্তের দামকে আমরা বৃথা যেতে দিবো না। বাংলাদেশ তৈরি হয়েছিল গরীব মানুষদের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য।

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব)-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম