• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৭
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদেরকে চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে নৌবাহিনীর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে কোলাকুলি করেন তিনি।

কে কোন খেলা পছন্দ করে সেটিও জানতে চান প্রধানমন্ত্রী। পছন্দ অনুযায়ী তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন চকলেট ও ক্রীড়াসামগ্রী। এ সময় আনন্দে উচ্ছ্বসিত হয় শিশুরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম