• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আ’লীগ সরকারের ভুল নীতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৩:২৯
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৩:২৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (১১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

‘জাতিসংঘসহ দাতা সংস্থার আপত্তির পরও ২০২০ সালে কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হয়। লক্ষ্য ছিল, টেকনাফ-উখিয়া শিবিরে ঘনবসতি কমানো’- এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘নৌবাহিনীর তত্ত্বাবধানে তৈরি ভাসানচরের আবাসন প্রকল্পের ধারণক্ষমতা এক লাখ। আওয়ামী লীগ আমলে ২০২৪ সালের আগ পর্যন্ত ৩৮ হাজার রোহিঙ্গাকে সেখানে সরানো হয়। তবে অন্তর্বর্তী সরকার দাবি করে স্থানান্তরের এ সিদ্ধান্ত ভুল ছিল।’

কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক ছিল কিনা, তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।

তবে ‘আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ব্যর্থ’ হয়েছে বলেও মনে করেন শামা ওবায়েদ।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম