• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আল্লাহ রহমতের চাদর দিয়ে রক্ষা করেন শেখ হাসিনাকে: মতিয়া চৌধুরী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৩:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ৩:৩৬

 

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁচে যাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, আল্লাহ যদি তার রহমতের চাদর দিয়ে নেত্রীকে সেদিন রক্ষা না করতেন তাহলে কোনো অঙ্কেই উনার বাঁচার হিসাব মিলে না। তবুও শব্দে উনার কানের পর্দা ফেটে গিয়েছিল। তারপরও নেত্রী এ শারীরিক কষ্টকে স্পোর্টিংলি নিয়েছেন, এর নামই নেতা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘যারা নরপশু, পিশাচ তারা ছাড়া তার মতো (শেখ হাসিনা) উদার মানসিকতা সবাই তাকে পছন্দ করেন। তার যে মানুষকে কাছে টানার অদ্ভুত ক্ষমতা। তিনি বাংলাদেশের সবাইকে কাছে টানতে পারেন কিন্তু ঐ সমস্ত জল্লাদদের তিনি কাছে টানতে পারেননি। পারার দরকারও নাই আমি মনে করি। ওই চেষ্টা না করাই ভাল। ওদের ব্যাপারে আমাদের শক্ত সিদ্ধান্ত নিয়েই এগুতে হবে। ওদের মোকাবিলা করতে হবে। মোকাবিলা না করলে সাধারণ মানুষ নিগৃহীত হবে।’

সেদিনের ঘটনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সেদিন মিছিলে যাব বলে স্টেজ থেকে নেমে আমি সামনের দিকে এগুচ্ছি তখন আইভী বলল যে আপনি আজকে মেয়েদের সঙ্গে যাবেন। আমি তখন বললাম, তোমার পায়ে ফ্র‍্যাকচার, তুমি তো পুরোটা যাবে না। আজকের মিছিলটা গুরুত্বপূর্ণ, আমি সামনের দিকে যাই। ব্যাংকের সামনের কদম গাছটার সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। তখনই পটকার মতো সাধারণ শব্দ। তেমন ধোঁয়াও নাই। কিন্তু এতো স্বাভাবিক একটা শব্দের ভেতরে এতো মৃত্যু লুকিয়ে ছিল তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।’

আইভি রহমান নারীমুক্তি আন্দোলনের নেতা ছিলেন মন্তব্য করে সংসদ উপনেতা বলেন, ‘আইভী জেনো নাও, তুমি নারীমুক্তির জন্যে সংগ্রাম করেছো। মেয়েদেরকে অধিকারগুলো হাতে তুলে দিচ্ছে, সবচেয়ে বেশি খুশি হতো, হাসি দেখতাম আইভি রহমানের। সে আজ নেই। আমাদের নেত্রী ভোটার লিস্টে বাবার নামের সাথে সেখানে মায়ের নামও যোগ করেছেন। হাশরের ভোটার লিস্টে মায়ের নামে ডাকা হবে, এটাই হলো বাস্তবতা। মায়ের নাম দেওয়ার জন্যে জামাত-বিএনপি আর আমাদের দেশের কিছু রক্ষণশীল মানুষ অনেক কথা বলার চেষ্টা করছিলো।’

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘জিল্লুর ভাই এতো উচ্চ স্থানে, তার পিছনে আইভী ছিলেন। সংরক্ষিত মহিলা এমপি উনি হতে চাননি। আইভী বলতো, জিল্লুর রহমান সাহেব সামনে আছেন, আমি পিছিয়ে থেকে সব গুছিয়ে দেই। সফল মা, আপন দৃপ্তীতে উজ্জল নেতা আইভী।’

আইভী রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমীন, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম