• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ইতিহাসে প্রথমবারের মত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৬:৫৪
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ৬:৫৪

 

বিনোদন ডেস্ক
বিশ্বের অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সে প্রথমবারের মত নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব থেকে নাম লিখিয়েছেন সৌদি তরুনী রুমি আলকাহতানি। এর আগে কোন সৌদি তরুনী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি।

২৭ বছর বয়সী রুমি আলকাহতানি পেশায় একজন মডেল। সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় তিনি। তার ইনস্টাগ্রাম প্লাটফর্মে ফলোয়ার সংখ্যা ১০ লক্ষ। সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ঘোষণা করেন।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তিনি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় দেশের হয়ে প্রথম অংশগ্রহণকারী হবেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরবের এটাই প্রথম অংশগ্রহণ।

দ্য খালিজ টাইমস এবং এবিসি নিউজ জানিয়েছে, মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছে।

রুমি আলকাহতানি এর আগেও বিশ্বব্যাপী বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কয়েক সপ্তাহ আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস এবং মিসেস গ্লোবাল এশিয়ানে অংশগ্রহণ করেছিলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম