• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

এই ঈদেও সামজ-তসিবা নিয়ে আসছেন ইডিএম

প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০২৪ ৬:২৩
আপডেট: শনিবার, ১৫ জুন, ২০২৪ ৬:২৩

 

বিনোদন ডেস্ক
গতবছর কোরবানীর ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছিলো সমাজ ভাই ও তসিবার ইডিএম সঙ্গীত ‘বসন্ত বাতাস X সোনাবন্দে’। গানটি প্রকাশের পর নেট দুনিয়ার ব্যপক আলোচনা তৈরি হয়। সেই সাথে শ্রোতা-দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও প্রকাশ পাচ্ছে তাদের আরও এক ইডিএম গান। বাউল সম্রাট শাহ আবদুল করিমের দুই গান ‘বন্দে মায়া লাগাইছে ও কৃষ্ণ’ নিয়ে তৈরি হয়েছে এই ইডিএম। আদিব কবিরের সঙ্গীতায়েজনে গান দুটিকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে নাইজেরিয়ান র‌্যাপার অলি বয় ও বাংলাদেশের গানশট প্লোয়ারের অসাধারণ র‌্যাপ।

ফারহান আহমেদ রাফাতের পরিকল্পনা ও ভিডিও পরিচালনায় গানটির মডেল হিসেবে দেখা যাবে শাকিলা পারভীনকে। তার সাথে নেচেছেন একঝাঁক নৃত্য শিল্পী।

নতুন এই ইডিএম প্রজেক্টটি নিয়ে উচ্ছ্বসিত তসিবা জানালেন, নাচে গানে ভরপুর একটি বিনোদন এবারের ঈদে উপহার দিচ্ছি শ্রোতা-দর্শকদের জন্য। আশা করছি এবারে এই প্রজেক্টটি গতবারের কাজটিকে ছাপিয়ে যাবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, চাঁদ রাতে তাদের ইউটিউব চ্যানলে অবমুক্ত করা হবে ‘মায়া লাগাইছে X কৃষ্ণ’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম