• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ এবার দেখা যাবে বড়পর্দায়

প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩ ৩:২৩
আপডেট: শনিবার, ১৩ মে, ২০২৩ ৩:২৩

 

বিনোদন ডেস্ক

একজন প্রাক্তন আরেকজন বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ এবার দেখা যাবে বড়পর্দায়। আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’। সম্পর্কের এই গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান ও কৌশিক সেনকে। গতকাল (১২ মে) প্রকাশ্যে এল ট্রেলার।

ছবিতে কৌশিক সেনের চরিত্রের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জয়া আহসান হয়েছেন সেই চরিত্রের বর্তমান স্ত্রী। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়। তারপরই প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব শুরু হয়।

আগামী ২ জুন সিনেমা হলে মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’। ছবিতে চূর্ণী, জয়া, কৌশিক ছাড়াও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য ও লিলি চক্রবর্তী।

Play

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম