• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:০৫
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:০৫

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
 

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে সংসদকে এ তথ্য জানান স্পিকার।

তিনি জানান, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। গত ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি গ্রহণ করেন তিনি।

স্পিকার আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।

তিনি জানান, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করা হলো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম