• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এনজিওর মত দেশ চালালে হবে না, শাসকের ভূমিকার কথা বলতে হবে : চরমোনাই পীর

প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ৯:৪৭
আপডেট: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫ ৯:৪৭

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক. নারায়ণগঞ্জ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদের জন্ম দিবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা অর্থবহ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শনিবার বিকাল ৪টায় শিল্পকলা একাডেমিতে জেলা ও নগর সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে লক্ষ্য করে তিনি বলেন, এনজিওর মত দেশ চালালে হবে না, সরকার প্রধানকে অবশ্যই শাসকের ভ‚মিকায় কথা বলতে হবে। নরম নরম কথা বলে অপরাধীদেরকে সোজা করা যাবে না। এখনও পর্যন্ত ফ্যাসিবাদের দোসররা নানা সেক্টরে অবস্থান করছে। তাদের বিরুদ্ধে বজ্র ও কঠিন ভ‚মিকা রাখতে হবে। এনজিও স্টাইলে কথা বললে খারাপ মানুষ ভালো হবে না। ইনসাফভিত্তিক স্থানভেদে নরম ও গরম ভ‚মিকা পালন করুন। আপনার দিকে গোটা দেশের জনগণ তাকিয়ে আছে।
জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম সাহেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোাসাইন সাকী, বিশেষ বক্তা ছিলেন, মুফতি মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন, হাফেজ মুহাম্মদ আমিন উদ্দিন ও মুফতি হাবিবুল্লাহ হাবিব, জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, হাজী আমান উল্লাহ ও ডা. সাইফুল ইসলাম, ফারুক আহমেদ মুন্সী ও মাও. শামসুল আলম, মুহা. যোবায়ের হোসেন ও আনোয়ার হোসেন, মুহাম্মদ আলী ও এইচ এম শাহীন আদনান, মাওলানা মাকসুদুর রহমান ও মুহা. আমির হোসেন, মুফতি আ. হাকিম আদ দিফায়ী নগর।
মুফতি ফয়জুল করীম আরো বলেন, বাংলার মানুষ কারো কাছে মাথা নত করতে জানে না। সীমান্তে দেখেছেন, তারা কাচি নিয়ে বিএসএফের অন্যায়ের প্রতিবাদ করেছে। বাংলাদেশের উপর কেউ আঙ্গুল তুললে সেটা ভেঙ্গে দেয়া হবে ইনশাআল্লাহ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম