• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

এনটিআরসিএর শিক্ষক নিয়োগ সুপারিশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৯
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৯

 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় বিগত সরকার ত্রুটিপূর্ণ ব্যবস্থা চালু করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, সেই ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণেই দেশের এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে গিয়ে চাকরি করতে হচ্ছে। তবে এই জটিলতা নিরসনে আমি নিজ উদ্যোগে বদলি ব্যবস্থা চালুর কাজ করছি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় বিগত সরকার ত্রুটিপূর্ণ ব্যবস্থা করেছিল। এ ব্যবস্থার কারণে দেশের এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে পাঠানোর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি নিজ উদ্যোগে এই বদলির ব্যবস্থা ঠিক করার কাজ করছি।’

এমপিওভুক্ত শিক্ষকদের চলমান অনশন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা বদলির দাবিতে অনশন করছেন। অথচ এই বদলির ব্যবস্থা আগে কখনো কোথাও ছিল না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আমি এনটিআরসিএ প্রতিষ্ঠা করেছিলাম। পরবর্তীতে বিগত সরকার এই প্রতিষ্ঠানে ত্রুটিপূর্ণ নিয়োগ ব্যবস্থা চালু করে। ফলে দেশের এক প্রান্তের শিক্ষককে আরেক প্রান্তে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়।’

নিজের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাকে কেউ কাজ করার জন্য বলেনি; আমি নিজ উদ্যোগেই বদলি ব্যবস্থা কীভাবে চালু করা যায়, তা নিয়ে কাজ শুরু করেছি। দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে আমি কমিটি গঠন করেছি, সফটওয়্যার (অ্যাপস) তৈরি করছি এবং শিক্ষকদের তালিকা প্রস্তুত করছি।’

আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে প্রশ্ন রেখে ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ‘বদলির ব্যবস্থা যদি প্রথাগতভাবে থাকত এবং আপনারা দাবি করেই তা আদায় করতে পারতেন, তবে গত ১৯ বছর কোথায় ছিলেন? তখন কেন দাবি আদায় করলেন না? এখন আমি কাজ শুরু করার পর আপনারা দাবি তুলছেন।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম