• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এ রায় দেশের মানুষের ঐতিহাসিক বিজয় : শারমিন

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৫:০২
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৫:০২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চব্বিশ সালের অভ্যুত্থানসংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডাদেশকে বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বিজয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এই রায়কে সাধুবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত দমন-পীড়নের ঘটনায় তাদের দায় নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে।

’ শারমিন মন্তব্য করেন, ‘এই রায় প্রপোরশনেট ও ন্যায্য। এখন জরুরি হলো, দ্রুত এই রায় কার্যকর করা। একই সঙ্গে ভারত সরকারের উচিত হাসিনাকে আশ্রয় দেওয়ার কলঙ্ক থেকে বেরিয়ে আসা।’
তার ভাষ্য অনুযায়ী, এই রায় ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়।

তিনি বলেন, ‘স্বৈরশাসকরা মনে করেন তারা অজেয়। কিন্তু এই রায় ভবিষ্যৎ রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের জন্য ন্যায়বিচারের একটি মাইলফলক হয়ে থাকবে।’

এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশের ঘোষণা দেন। মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম