• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৩:৩২
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৩:৩২

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি
 

মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমকে অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের ও পরিবার শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

পাঠানো বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে— ‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon’।

পাশাপাশি বাংলায় লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোন ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে, তুই যদি তোর চিন্তা করিস। জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ ধরনের চরম হুমকি ও ভয়ভীতির মুখে পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯০৪) দায়ের করেন। হুমকিদাতা নম্বরটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানার একাধিক সূত্রে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম