• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৩
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৩

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি রবিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ‘পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হয়েছে’। -এএনআই

কোয়াড নেতাদের মধ্যে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না—এমন এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে মিসরি বলেন, ‘যেমন আমি বলেছি, এই আলোচনাগুলো সেই অঞ্চলের বিষয়গুলো নিয়ে ছিল। তারা হয়ত এক বা অন্য পক্ষের জন্য দ্বিপক্ষীয় স্বার্থের হতে পারে, কিন্তু তারা সেই অঞ্চলের বাইরেও তাৎপর্যপূর্ণ।

এই প্রেক্ষাপটে একাধিক পরিস্থিতি আলোচনা করা হয়েছে। বাংলাদেশের বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে এবং পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হয়েছে।’ উল্লেখ্য, আন্দোলনের মুখ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন। এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম