• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে সিলেটের তাপস বৈশ্যর বিস্ফোরক মন্তব্য

প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:২৪
আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১১:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েই বেশ কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। যার মধ্যে সাবেক অধিনায়কদের সম্মানে ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রদানের উদ্যোগটি ছিল অন্যতম। তবে সাবেক অধিনায়কদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন সাবেক টাইগার পেসার সিলেটের তাপস বৈশ্য।

একে অন্য সাবেক ক্রিকেটারদের প্রতি বৈষম্যমূলক বলে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তার দৃষ্টিতে ‘দীর্ঘদিনের অসমতার সংস্কৃতি’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাপস।

তিনি দাবি করেছেন যে, তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির এই পদক্ষেপ অধিনায়ক ও অন্য ক্রিকেটারদের মধ্যকার বিভেদকে আরও উসকে দিচ্ছে।

এ বিষয়ে তাপস লিখেছেন, ‘এই যুগের বৈষম্য!! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স থাকত, আর জাতীয় দলের অন্য সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি!! আর এখন তো কার্ড!!’

অধিনায়কদের প্রতি বিসিবির এই বিশেষ পক্ষপাতমূলক আচরণ নিয়ে প্রশ্ন তোলা সাবেক এই পেসারের মতে, এটি ক্রিকেটের দলীয় সংহতিকে নষ্ট করে। তার ভাষ্য, ‘অধিনায়করা রাজা আর বাকিরা প্রজা!! অধিনায়ক হলেই তুমি “চৌধুরী” আর অন্য সতীর্থরা? খেলা তো সকলেই মিলে- ১১ বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়াড়!!’

দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে এই ব্যবস্থার অসারতা তুলে ধরেছেন তাপস, ‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় কয়জন খেলোয়াড় বা অধিনায়ক আছেন? রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে…’ স্বাস্থ্যবিমার মতো সুবিধাগুলো কেন কেবল অধিনায়কদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা নিয়েও প্রশ্ন তুলে তিনি জানতে চেয়েছেন, ‘অধিনায়কদের হেলথ ইন্সুরেন্স দরকার আর অন্য সতীর্থদের?’City & Local Guides

শুধু নিজে প্রতিবাদ জানিয়েই থেমে থাকতে রাজি নন তাপস। বরং অন্যদেরও প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাপস বৈশ্য বলেন, ‘কারও যদি আত্মসম্মান তাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পেয়েছে তারা করবে না, কারণ তারা এখন বাংলা সিনেমার “চৌধুরী” হয়েছে।’

সাবেক এই ডানহাতি বোলারের মতে, এই উদ্যোগ তাকে সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে পরিচয় দিতেও কুণ্ঠিত করছে, ‘এই বৈষম্যের কারণে আমি নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য।’

বোর্ডের শীর্ষ অর্থাৎ সভাপতি পদে সাবেক ক্রিকেটারদের আসীন হওয়া নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাপস উপসংহার টেনেছেন, ‘আমি চাই আর যেন কখনও কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়। সব দেখা হয়ে গেছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম