• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ক্যারেক্টার সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে সরকার: গয়েশ্বর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:২১
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:২১

 

নিউজ ডেস্ক
সরকার নানা জায়গায় ক্যারেক্টার সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে’ এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এতে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল। গয়েশ্বর রায় বলেন, এই সরকারের হায়াত আমি বলতে পারবো না। কিন্তু বেশিদিন তো থাকার কথা না। বিশ্ববাসী দেখছে- সরকার নানা জায়গায় ক্যারেক্টার সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে নির্মূল করবেন। আপনি নিজেই নির্মূল হয়ে গেছেন। সময়মতো সেটা টের পাবেন। দীর্ঘদিন সরকারের আছেন, কিন্তু সরকারে না থাকলে আওয়ামী লীগের নাম থাকবে না। আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

গয়েশ্বর বলেন, আমাদের এখন বক্তব্যের কিছু নাই।

বক্তব্যে জনগণ দিয়ে দিয়েছে। মিডিয়ায় যারা লেখালেখি করেন, তারা কিন্তু ৭ তারিখে জবাব দিয়ে দিয়েছে। এখানে দুটি নির্বাচন হয়েছে। একটি ৯৫ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না করেছে। তারপরও তিনি প্রধানমন্ত্রী। এরপরেও তারা সংসদ সদস্য।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, দরিদ্রদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। ধনীদের সংখ্যাও বাড়ছে। কিন্তু তাদেরকে ধনী বলা যায় না। তারা অসৎ ও লুটেরা। জনগণের রক্ত চুষে কিছু লোকের কাছে সকল টাকা জমা। সেই টাকা রাখায় জায়গা নাই। তারা বিদেশে পাচার করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম