• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম নগর ছাত্রদলের দোয়া

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ২:০৫
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ২:০৫

 

স্টাফ করেসপন্ডেন্ট

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১১ জুন) বিকেল ৫টায় বাদ আছর উত্তর কাট্টলী বায়তুর রহমত জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, অবৈধ স্বৈরাচারী সরকার কর্তৃক গুম-খুনের শিকার নেতা-কর্মীদের জন্য দোয়া ও কারাবন্দি সকল নির্যাতিত নেতা-কর্মীদের মুক্তি ও সুস্থতা কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, নুর নবী মহররম, ফখরুল ইসলাম শাহীন, আহ্বায়ক কমিটির সদস্য শামসুদ্দিন শামসু, আব্বাস উদ্দিন, বিভিন্ন থানা ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সহ ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম