• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন ডা: জাহিদ

প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৫
আপডেট: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৫

 

চিকিৎসকের পরমার্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেসব পরীক্ষা করা দরকার সেগুলো করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) পাওয়া যেতে পারে। রিপোর্ট পেলেই চিকিৎসকরা তার চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে খালেদা জিয়ার বাসার সামনে তার চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এফ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, উনি আগের মতোই আছেন। শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।

এর আগে এদিন বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে হাসপাতালে যান তিনি। সেখানে বিভিন্ন পরীক্ষা শেষ করে বাসায় পৌঁছান রাত ৮টা ২২ মিনিটে।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন খালেদা জিয়া।

গত বছরের ১১ জুন এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়ার হৃদপিন্ডের ব্লক অপসাররণ করে একটি স্টেন্ট বসানো হয়।

৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদপিন্ডে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এজন্য ২০২১ সালের এপ্রিলে গুলশানের বাসা ‘ফিরোজায়’ করোনায় আক্রান্ত হওয়ার পর অসুস্থতা নিয়ে তাকে ৬ বার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম