• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণভোট আগে হলে যা অর্জন করবো, একসঙ্গে হলেও তাই অর্জন করবো

প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৯:৫১
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৯:৫১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চাই- অনুমোদন ও সংসদকে ক্ষমতা দেওয়া। সেটাতো আগে হলেও যা অর্জন করবো, একসঙ্গে হলেও তাই অর্জন করবো। আগে হলে অনেকগুলো সমস্যা। কত ভোটার যাবে? খরচ ও আয়োজনের সময় আছে কিনা। জনগণের মধ্যে জাতীয় সনদটা যথার্থভাবে পৌঁছালো কিনা- সবগুলো মিলিয়ে আমরা একই দিনে দাবি করেছিলাম।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের পটুয়াখালী-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেনের দাফন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, অন্যান্য কিছু বিষয়ে এখনো মতভেদ আছে। যেমন ধরুন জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে স্বাক্ষর করেছি আর আদেশের মধ্যে যেটা ব্যাখ্যা করা হয়েছে সেটার মধ্যে পার্থক্য রয়েছে বলে অনেকগুলো দল মনে করছে। আমরা যেটা আহ্বান করেছি সরকারকে আমরা যে কোনো কিছুই যখন করি ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে করা দরকার। কারণ আমাদের এই গণতান্ত্রিক উত্তোলনের জন্য আমরা তো ফ্যাসিবাদ সরকারকে পতন করেছি। এখনো ফ্যাসিবাদ ব্যবস্থাটা আছে।

তিনি আরও বলেন, সাংবিধানিক দিক থেকে রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠানের দিক থেকে আমার যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাচ্ছি যেখানে জনগণের হাতে ক্ষমতা আসবে। জনগণ তাদের প্রতিনিধিকে জবাবদিহি করতে বাধ্য করবে। জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে।

জোনায়েদ সাকি বলেন, এ রকম একটা ব্যবস্থায় যদি আমরা যেতে চাই তাহলে ন্যূনতম একটি জাতীয় ঐকমত্য লাগবে। এটা একক কোনো দল করতে পারবে না। আমি একদল যা ভাবি সেটা যদি সবার ওপর চাপিয়ে দেওয়া তো সম্ভব না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম