• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ৫:২৫
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ৫:২৫

 

সারাদেশে লোডশেড়িং ও জালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্যকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা যুবদল এ কর্মসুচির আয়োজন করে। সকাল ১১ টার দিকে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের সারকুলার রোড়ে অবস্থিত জেলা কার্যালয়ের সামনে সমবেত হন।

পরে দুপুর ১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাছান।

বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুর জামান খান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক শাহশালাল সরকার ,সাঘাটা যুবদলের সভাপতি আহম্মেদ কবির, পলাশবাড়ী পৌর যুবদলের আহবায়ক আব্দুর লতিফ, সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান ,জেলা মহিলা দলের সভানেত্রি ফরিদা ইয়াছমিন ও সাধারন সম্পাদক মৌসুমি তমা, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া ও সাধারন সম্পাদক তারেক সহ প্রমুখ।

সরকার বিরোধীদলের নেতাকর্মীদের হত্যায় পুলিশকে ব্যবহার করছে। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, নির্যাতন, হত্যা, হামলা মামলা দিয়ে যুবদলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে প্রতিটি হত্যার বিচার করবে এ দেশের সাধারণ জনগণ। সমাবেশ থেকে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানানো হয়।

সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম