• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গার্মেন্টস খাতে আন্দোলন অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্র: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৫১
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১০:৫১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
গার্মেন্টস খাতে চলমান আন্দোলনের পেছনে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা থেমে নেই। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা চলছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘মাওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, যারা পালিয়ে গেছে তারাও বসে নেই। তারা আবার জ্বালাও-পোড়াও করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করার চেষ্টা করছে। এখন গোপালগঞ্জ ষড়যন্ত্র চলছে, যা সারা দেশে ছড়িয়ে পড়ছে।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে শুধু মজুরি বৃদ্ধির আন্দোলন নয় উল্লেখ করে তিনি বলেন, এই ষড়যন্ত্র দেশের অর্থনীতিকে ভঙ্গুর করার জন্যই।

বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র থেকে তুলে আনার যে যাত্রা তারেক রহমান শুরু করেছেন, তা ব্যাহত করতে তৎপর সব দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আহমেদ আযম খান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম