• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:১৮
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:১৮

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
 

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে জেলায় পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তার সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে সড়কপথে তারা গোপালগঞ্জে পৌঁছান।

জানা গেছে, সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুর চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম