• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ৪ নেতা সাময়িক বরখাস্ত

প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৯:০৮
আপডেট: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৯:০৮

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল ,যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ,যুগ্ম সম্পাদক জামিল আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ উক্ত ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।

বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠণতন্ত্র মোতাবেক দলের সকল পর্যায়ের পদ সহ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ- সভাপতি পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

অন্যদিকে কেন তাদেরকে স্থায়ী বহিষ্কারর সুপারিশ করা হবে না এবিষয়ে নিজের স্বপক্ষে কোন বক্তব্যে থাকলে তা সাত কার্য দিবসের ভিতরে দলের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করার জন্য বলা হয়েছে।

বহিষ্কারে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চোধুরী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম