• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:২০
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:২০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার গ্রাম পুলিশের বেতন-ভাতার পাশাপাশি আরও কিছু সুবিধা দিয়েছে। গ্রাম পুলিশের বর্তমান মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা। এই বেতন বাড়ি সাড়ে ১০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের বর্তমান বেতন ৮ হাজার টাকা, এই বেতন বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।’

তিনি বলেন, ‘মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানো হয়েছে। গ্রাম পুলিশের জন্য আনুতোষিক ভাতা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ভাতা ৮০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘তথ্য আদান প্রদানের জন্য গ্রাম পুলিশকে মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ জন্য সরকার প্রতিজন গ্রাম পুলিশ সদস্যকে মোবাইল ফোনের খরচের জন্য মাসিক ১৫০ টাকা প্রদান করবে।’

তিনি আরও বলেন, ‘পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে গ্রাম পুলিশকে স্থানীয় থানায় আসা–যাওয়া করতে হয়। প্রতি সপ্তাহে থানায় হাজির হওয়ার জন্য বর্তমানে গ্রাম পুলিশ ৩০০ টাকা পেয়ে থাকেন। বর্তমান সরকার এটি ২০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করেছে। স্থানীয় পুলিশ প্রধানের এই ভাতা ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম