• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চট্টগ্রামসফর স্থগিত প্রধানমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৩
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:৪৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি চললেও অনিবার্য কারণে সফরটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, প্রধানমন্ত্রীর ২৫ এপ্রিল ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।

এর আগে ঘোষণা অনুযায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে ২৫ এপ্রিল ফটিকছড়ি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।

তবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমন এবং সফর স্থগিত—দুটো বিষয়েই তাদের কাছে দাপ্তরিক কোনো চিঠি আসেনি।

মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও মহিবুল্লাহ বাবুনগরীর ছেলে মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফটিকছড়ি আসার কথা ছিল। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত এই সফর আদৌ হবে কি না, তা নিশ্চিত নয়।

হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী বলেন, প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত হয়েছে। আশা করা হচ্ছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম