• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৩:১০
আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৩:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) দিনগত রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক, সাবেক সিডিএ সদস্য, ফারমিন গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম চেম্বার ও বিজিএমইএ’রও সাবেক সদস্য। এছাড়া তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, জিনাত সোহানার নামে মামলা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বায়েজিদের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে। মামলার প্রেক্ষিতে রাতেই তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম