• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

চমক মিমির বিয়ের মেন্যুতে, কী কী ছিল তালিকায়?

প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:১৩
আপডেট: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:১৩

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ব্যক্তিগত সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন। বাইরের কৌতূহল থাকলেও নিজের জীবনের এই বড় সিদ্ধান্তের কথা আগে থেকে প্রকাশ্যে আনেননি তিনি। অবশেষে ২৬ নভেম্বর আইনিভাবে সিদ্ধার্থ দত্তের সঙ্গে নতুন সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী।

 

অনুষ্ঠান শেষে নিজের ও সিদ্ধার্থের কিছু আদুরে মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন মিমি। বাগদান ও আইনি বিয়ের পর্ব সেরে প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ক্যামেরার সামনে আংটিও তুলে ধরেন অভিনেত্রী। দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।

অভিনেত্রী মিমি চক্রবর্তী ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত ও গোপনীয়তায় অভ্যস্ত। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ তারকার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল ভক্তমহলে। আইনি বিয়ে, পারিবারিক উচ্ছ্বাস, পাহাড়ে বিয়ের আনুষ্ঠানিকতা আর রকমারি ভোজের আয়োজন মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে এ জনপ্রিয় অভিনেত্রী ও সিদ্ধার্থ দত্ত।

 

 

 

তারকার বিয়ে মানেই সাজপোশাকের পাশাপাশি অতিথি আপ্যায়নে রাজকীয় আয়োজনের প্রত্যাশা থাকে ভক্ত-অনুরাগীদের। বিয়ের দিন মিমি কীভাবে সেজেছেন, তা জানার পাশাপাশি ভোজের তালিকায় কী থাকছে তা নিয়েও ছিল বাড়তি আগ্রহ। অনুষ্ঠানের ফাঁকে দুই নারী রাঁধুনির কথায় প্রকাশ্যে আসে এদিনের মেন্যুর তালিকা। যেখানে বাঙালি ঐতিহ্য ও উৎসবের স্বাদের মেলবন্ধন দেখা যায়। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বল, কচুরি, রাধাবল্লভী, ছোলার ডাল, পনির, আলুর দম, ছানার কোপ্তা, ফ্রায়েড রাইস, কাতলা মাছ, চিকেন, মটন থেকে শুরু করে রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম সব মিলিয়ে জমকালো আপ্যায়নের ছাপ ছিল এ আইনি বিয়ের অনুষ্ঠানে।

নতুন জামাইকে নিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের প্রশংসা মিমির উচ্ছ্বাসে এ দিন ছিল উৎসবের আমেজ। আইনি পর্বের পর আগামী ২ ডিসেম্বর উত্তরবঙ্গের পথে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের, ৩ ডিসেম্বর কালিম্পংয়ে প্রাকবিবাহ অনুষ্ঠান, ৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা এবং ১১ ডিসেম্বর কলকাতায় ঘনিষ্ঠজনদের জন্য রিসেপশন পার্টির আয়োজন নবদম্পতির, যার কার্ড ইতোমধ্যে টালিপাড়ার সতীর্থদের কাছে পৌঁছে গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম