• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৮
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৮

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সভা আজ (২৫ মেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তাঁর বক্তব্যে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক জনাব তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করেছেন। কারো ভূমিকা খাটো করা যাবে না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাঈদসহ নিহত শহীদদেরকে। সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশিদের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে’।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ প্রায় সকল সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ, সহ সাংগঠনিক, সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম