• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণের কঠিন সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী : নবী উল্লাহ নবী

প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৭:৫৭
আপডেট: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ৭:৫৭

 

গণধিকৃত আওয়ামী সরকার দেশের জনগণের কঠিন সময়ে বিদ্যুৎ এর দাম বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নবী উল্লাহ নবী বলেছেন, কুইকরেন্টালের মাধ্যমে উৎপাদনের নামে দেশ থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে সরকার। আজ দেশে দ্রব্য মূল্যের দাম যখন আকাশচুম্বীতে, জনজীবনে নাভিশ্বাস উঠেছে, মানুষের জীবনযাত্রার ব্যয় লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষ যখন খুব অসহায়। ঠিক সেই মূহুর্তে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী।

আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ভাসানী ভবন মিলনায়তনে আগামী ১৬ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির আন্দোলনের ১০ দফা ও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্ততি ও সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে নবী উল্লাহ নবী এ সব কথা বলেন।

নবী উল্লাহ নবী বলেন, সামনে কঠিন আন্দোলন আসিতেছে। সেই আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়াক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী বিনা ভোটের সরকারকে বাধ্য করা হবে।

আওয়ামী সরকার দেশের কঠিন সময়ে বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আগামী ১৬ ই জানুয়ারি বিক্ষোভ সমাবেশে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এর জবাব দিতে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকতে হবে।

প্রস্ততি ও সাংগঠনিক সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন, আ ন ম সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সাত্তার, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মকবুল ইসলাম টিপু, ফরহাদ হোসেন, এম এ হান্নান, আকবর হোসেন নান্টু ভূঁইয়া, হাজী মোঃ নাজিম, জামশেদুল আলম শ্যামল, লতিফ উল্লাহ জাফরু,ওমর নবী বাবু সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়েী নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম