• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

জবি উপাচার্যের নামে ভুয়া ই-মেইল

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ৯:৪১
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ৯:৪১

 

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম ব্যবহার করে ভুয়া ৩ ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে উল্লেখ করে সবাইকে এ ই-মেইল থেকে আসা সব বার্তা পরিহার করে চলার জন্য এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধুমহল [email protected] ই-মেইল অ্যাড্রেসটি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে স্ক্যাম মেসেজ পাঠাচ্ছে। এই ই-মেইলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয় এবং এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়র কোনপ্রকার সংশ্লিষ্টতা নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করার কাজ চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, গত কয়েকদিনে তিনটি ভুয়া ইমেইল আইডি খোলা হয়েছে আমার নাম ব্যবহার করে। এটা নিয়ে আমি খুবই উৎকণ্ঠার মধ্যে আছি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম