• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জবি ছাত্রদলের বিক্ষোভ চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৮
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৮

 

জবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার রাত ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।

বিক্ষোভে নেতারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা গণআন্দোলন দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। ফ্যাসিস্ট শক্তি দেশজুড়ে সক্রিয় হয়ে উঠতে চাইছে। যেকোনো স্থানে এ ধরনের কর্মকাণ্ড হলে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিস্টদের যে কোনো পদচারণা প্রতিহত করা হবে। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ। তবে এসব ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। আমরা আশঙ্কা করছি যেভাবে এখন সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে যে যেকোনো মুহূর্তে দেশের মধ্যে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগের দোষরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম