• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

‘জয় বাংলা’ চত্ত্বরের নতুন নাম ‘বিজয়ের মোড়

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১০:২২
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১০:২২

 

রাজশাহী প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী নগরীর বাটার মোড়কে ‘জয় বাংলা’ চত্বরের নাম পাল্টিয়ে নতুন নাম ‘বিজয়ের মোড়’ রেখেছেন। রবিবার (১০ নভেম্বর) বিকেলে এই চত্বরটিকে ‘বিজয়ের মোড়’ হিসেবে ঘোষণা করেন তিনি।

এদিন বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বাটার মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শেষ হয় আলুপট্টি মোড়ে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এড. শফিকুল হক মিলন।

শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এবং রাজশাহী সিটির সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে একজন গডফাদার ছিলেন তিনিসহ সবার বিচার হবে। আজ থেকে বাটার মোড়ের নামকরণ করা হলো বিজয়ের মোড়। কর্মসূচি জাতীয় পতাকা নিয়ে দলটির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে রাস্তায় বের হন নারীরাও। জিরো পয়েন্ট এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম