• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাগপা’র সাধারণ সম্পাদক হলেন হাজী ডা. আওলাদ হোসেন শিল্পী

প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৯
আপডেট: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৩৯

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার আবিদুর রহমান, আলহাজ্ব রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ডা. আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মোবারক ও আবুল হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপা’র সভাপতি আমির হোসেন আমু, মাস্টার সুমন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, পার্টির সাধারণ সম্পাদক এস এম শাহাদাত দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় পার্টি চরম ভাবে ক্ষতিগ্রস্ত। তাই পার্টিকে আরো সুসংগঠিত করার জন্য পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম