• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাতীয় পার্টির ১০তম কাউন্সিল শুরু

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১:৪৮
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল শুরু হয়েছে। কাউন্সিলের শুরুতে দোয়া ও মোনাজাত এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিল- ২০২৫ চলছে।

কাউন্সিলে স্বাগত বক্তব্যে দেন দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এছাড়া জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চুন্নু সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন— দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

এদিকে সকাল থেকেই সারা দেশের নেতাকর্মীরা কাউন্সিলে যোগ দিয়েছে। ঢাকার প্রতিটি থানা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের কাউন্সিলে যোগ দিতেও দেখা যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম