• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

জামালগঞ্জের সেই এসিল্যান্ড প্রত্যাহার

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১১:২৬
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১১:২৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ফেসবুকে ইউএনওকে নিজের মৃত্যুর জন্য দায়ী করে পোস্ট দেওয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরিফুর রহমান শান্তকে প্রত্যাহারের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মজিবুল ইসলাম।

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’

এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবেন’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে দুটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি সর্বত্র আলোচনা-সমালোচনা শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই রাতেই সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তর আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। এ সময় আনসার সদস্যদের মারধর ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও ওঠে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, এর আগে একটি ঘটনায় শিশুর মরদেহ দেখার পর থেকে আরিফুর রহমান শান্ত মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এর প্রভাবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তারা জানান।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আরিফুর রহমান শান্ত ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম