• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জামিন পাওয়ার আনন্দের মদের বোতল আ’লীগ নেতার নাচ

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১০:১৮
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১০:১৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

জুলাই আন্দোলনে সহিংসতা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেন আওয়ামী লীগ নেতা ফারুক ভূঁইয়া। তারপর সহকর্মী, জুনিয়রদের নিয়ে মদের আসরে বোতল হাতে বাদ্যের তালে উদ্যম নৃত্যে তিনি জামিনের আনন্দ উদযাপন করেন।

উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের ফারুক ভূঁইয়ার এ নৃত্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, ফারুক ভূঁইয়ার উলে­খযোগ্য পদ-পদবি না থাকলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মামাতো ভগ্নিপতি হিসাবে স্থানীয় রাজনীতিতে তার দাপট ছিল। আর এ কারণে ছাত্র-জনতার ক্ষোভের শিকার হয়ে তিনি সহিংসতা মামলার আসামি হন।

এদিকে, জামিন উদযাপনের ৪৮ সেকেন্ডের ওই ভিডিও চিত্রে শোনা যায়, ‘এমন জামিন করে খেতে হয় রে’ বলে তিনি মদের বোতল হাতে নেচে নেচে গান গাইছিলেন।

এ বিষয়ে ফারুক ভূঁইয়া বলেন, ‘এসব তো বিল ক্লিনটন, মুদিসহ দেশ-বিদেশের বিখ্যাত লোকজনেরও আছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম