• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জিএম কাদেরকে গ্রেপ্তার দাবিতে জাপার একাংশের মানববন্ধন

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১১:১২
আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১১:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের (রওশন) নেতাকর্মীরা। রোববার সেগুনবাগিচাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় পার্টির এ অংশের নেতারা বলেন, জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বানিজ্যসহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাৎ এবং বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়াও তিনি পদ বাণিজ্য করার দ্বারাও দল ধ্বংস করেছেন।

নেতৃবৃন্দ বলেন, গতকাল (শনিবার) দলীয় বর্ধিত সভায়ও তার গ্রেফতারের দাবি করা হয়। দুদক ইতিমধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জানাই। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম