• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি’

প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২ ৬:৪৮
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২ ৬:৪৮

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। তার ঘোষণায় উজ্জীবিত হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। তার জন্ম না হলে স্বাধীন পতাকা পেতাম না।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ অনুষ্ঠান আয়োজন করে।

খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে গার্মেন্ট শিল্প স্থাপন, জনশক্তি রপ্তানি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রপ্তানি শুরু হয়। দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কসহ বাংলাদেশের প্রতিটি খাত নতুনত্ব লাভ করে।

মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব, এমএ হান্নান, মৎস্যজীবী দলের অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া, এমএ ওয়াজেদ, এমএ হান্নান মল্লিক, জহিরুল ইসলাম বাসার, আমির হোসেন আমির, কামাল উদ্দিন চৌধুরী টিটো, ফজলে কাদের সোহেল, মাহবুব আলম সিকদার, অহিদ রানা, জামালপুর জেলা মৎস্যজীবী দলের নেতা আবদুল হালিম, ঢাকা জেলার মোকলেছুর রহমান খান, ইলিয়াস শাহী, নারায়ণগঞ্জ মহানগরের নাসিরুদ্দিন জাহান সাগর, অ্যাডভোকেট মনির হোসেন মারুফ, বাকী বিল্লাহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম