• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

জুয়ার অ্যাপের সঙ্গে জড়িত থাকা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ১১:০৭
আপডেট: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ১১:০৭

 

বিনোদন ডেস্ক

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তিন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া! শুধু তাই নয়, এতে সাধারণ মানুষকে যুক্ত হতে দেদারসে কথা বলে যাচ্ছেন এই তিন তারকা। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ- এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হয়েছেন তারা। এরমধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে। আর তাদের বেশির ভাগেরই দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন।

দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপ ‘বাবু ৮৮’ নামের বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন অপু বিশ্বাস। গত বছরের শেষে দিকে অপু বিশ্বাসের নাম জড়িয়ে অ্যাপটি ব্যাপক প্রচারণাতেও অংশ নেয়। নতুন বছরের শুরুতে অ্যাপটি এই নায়িকার একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে। তবে অপু বিশ্বাস ভিডিওটি ভুয়া বলে দাবি করছেন। নায়িকা জানিয়েছেন ওই ভিডিওটি ভুয়া। তিনি কোথাও এমন ভিডিও পোস্ট করেননি।

অপু বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে আমিও বিব্রত। আমি এর সঙ্গে নেই। আমরা অন্য কথা বলি। আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলি। এগুলো নিয়ে লিখলে তারকাদের হেম্পার হয়।

প্রসঙ্গত, একটি বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছিল। যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম