শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নিজের একমাসের বেতন দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতর থেকে এ অনুদানের প্রতিশ্রুতি দেন তিনি। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফাউন্ডেশন জানায়, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব সংসদ সদস্যের প্রতি তাদের এক মাসের বেতন ফাউন্ডেশনে অনুদান হিসেবে প্রদানের আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর সর্বপ্রথম তার এক মাসের বেতন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তার এই মানবিক উদ্যোগ, আন্তরিক সহযোগিতা ও উদারতার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, সব শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।













