• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

মিডিয়া

ডাকসু নির্বাচন : বামদের নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১২
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথে আর কোনো আইনি বাধা থাকল না।

এর আগে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তিন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম।

রিট আবেদন ও ডাকসু নির্বাচন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও জনপ্রিয় ব্লগার পিনাকী ভট্টাচার্য।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘রিট আদালতের গ্রহণ করাই উচিত হয় নাই। খুব খারাপ উদাহরণ হয়ে থাকল।’

বামেরা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘বলছিলাম কিনা যে বামেরা গ্যাঞ্জাম লাগাবে। আমার কথা কি ঠিক হলো?’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম