• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঢাকায় বিএনপি’র র‌্যালিতে গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ১২:১৭
আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ১২:১৭

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি’র র‌্যালিতে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এক বিশাল মিছিল অংশ গ্রহন করেছেন।
শুক্রবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ থেকে সদূর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে ওই কর্মসূচিতে অংশ নেয় জেলা বিএনপির ১০টা ইউনিটের নেতাকর্মীরা।
দুপুর ১২টা থেকে রাজধানীর সিটি হার্ট এলাকায় নেতাকর্মীরা, বিভিন্ন ফেস্টুন মাইক গাড়িতে সুসজ্জিত করে জুমার নামাজ আদায় করে। দুপুর আড়াইটা থেকে জেলার সমস্ত নেতা র‌্যালী শুরু করে বিকাল ৫টায় সমাবেশে অংশগ্রহন করেন নেতৃবৃন্দ।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির র‌্যালিতে অংশ গ্রহন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, এড. বালী ভ‚ইয়া, আড়াইহাজার বিএনপি ইউসুফ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম