• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকার দুই মহানগরে বিএনপির সমাবেশ চলছে(ভিডিও)

প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২১
আপডেট: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২১

 

সরকারের পদত্যাগসহ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে সমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির লাগাতার কর্মসূচির তৃতীয় দিন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশ বিকেল ৩টার দিকে শুরু হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি সমাবেশে আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন ময়দানে চলছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশে সভাপতিত্ব করছেন উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে সমাবেশ করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এতে সভাপতিত্ব করছেন দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এ দিকে, বাদ জুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সারা দেশের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম