• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকা কলেজকে স্পর্শ করলেই মনে পড়ে আন্দোলন-সংগ্রাম আর রাজনীতির কথা : রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৫০
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৬:৫০

ঢাকা কলেজকে স্পর্শ করলেই মনে পড়ে আন্দোলন-সংগ্রাম আর রাজনীতির কথা রিজভী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ঢাকা কলেজকে স্পর্শ করলেই শুধু আন্দোলন-সংগ্রাম আর রাজনীতির কথা মনে পড়ে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঢাকা কলেজ কেবল দেশের বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, প্রখ্যাত লেখক, কবি এবং শিল্পীদেরও জন্ম দিয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি শুরুর পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ঢাকা কলেজকে স্পর্শ করলেই মনে পড়ে শুধু আন্দোলন-সংগ্রাম আর রাজনীতির কথা। ঢাকা কলেজ কেবল দেশের বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, প্রখ্যাত লেখক, কবি এবং শিল্পীদেরও জন্ম দিয়েছে। অনেক কীর্তিমান ছাত্র ও বিখ্যাত অধ্যক্ষ এই ঢাকা কলেজকে পরিচালনা করেছেন। তাই এর মহান ঐতিহ্য আজও আমাদের আলোকিত করে, আজও আমাদের উদ্বেলিত করে এবং ঢাকা কলেজের মুক্ত বাতাসের স্পর্শ পেতে আজও আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়।

কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি বলেন, ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তিতে বাইরের নানাবিধ প্রতিকূলতাকে জয় করেই এর প্রস্তুতি এখন সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে। ঊনবিংশ শতাব্দীতে চারটি সরকারি কলেজ নিয়ে এই অবিভক্ত বাংলার কার্যক্রম শুরু হয়। প্রেসিডেন্সি কলেজ ১৮১৭ সালে প্রথম সরকারি কলেজ হিসেবে নির্মিত হয়। এরপর ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ আর রাজশাহী কলেজ। এই চারটি কলেজ জন্মগতভাবে সরকারি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত এবং এই কলেজগুলোর প্রাঙ্গণ ও পাঠ্যরুম অত্যন্ত কীর্তিমান মানুষের জন্ম দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং একাত্তরের স্বপ্ন ছিল একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ দেখব। একটি মতপ্রকাশের স্বাধীনতার বাংলাদেশ দেখব. শিক্ষার স্বাধীনতার বাংলাদেশ দেখব। কিন্তু সেটা বারবার হোঁচট খেয়েছে, বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের পাঠ্যসূচিতে একটি দল এবং তার নেতার কাহিনীকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে আরও অনেকের অবদান, আরও অনেকের কীর্তি এবং নিরপেক্ষ ইতিহাস আমাদের পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

 

তিনি অভিযোগ করে বলেন,হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ. কে. ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী—এদেরকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে ইতিহাসের বইগুলোতে। সর্বোপরি, মহান স্বাধীনতার ঘোষণ প্রদানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আত্মদান ও বীরোচিত ভূমিকার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, তাকে নানাভাবে অপমানিত করা হয়েছে এবং পাঠ্যপুস্তকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য তা নয়; যা সত্য, সেটাই পাঠ্যপুস্তকে থাকা উচিত।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ফিরে আসতে চায়। পঞ্চম বাহিনী ভারত থেকে ইন্ধন দিচ্ছে। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করতে হবে। পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসই শুধু স্থান পেয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।

 

প্রসঙ্গত, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী আধুনিক বিদ্যাপীঠ ঢাকা কলেজ ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে ২০২৬ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠানটি গৌরব ও ঐতিহ্যের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম