• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

ঢাকা বার নির্বাচনে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার, স্থগিত ভোট গ্রহণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ২:৫৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি গঠনে দুইদিন ব্যাপী নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২ টার দিকে ভোট কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপারের বদলে নকল স্ক্যানিং করা ব্যালট পেপার পাওয়াকে কেন্দ্র করে ভোট গ্রহণ স্থগিত রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আইনজীবী।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে বারের সাবেক কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রুদ্ধদ্বার মিটিংয়ে বসেছেন।

এ ব্যাপারে নীল দলের ট্রেজারার পদপ্রার্থী আব্দুর রশীদ মোল্লা বলেন, দুপুর ১২ টার দিকে কেন্দ্রে এসে দেখি ব্যালট নিয়ে গেছে। এ ঘটনার পর এখন ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

নির্বাচনে সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম