• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার হুমকি এলেও সরকারের অবস্থান দেখছে না জামায়াত

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:০২
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:০২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এ নিয়ে সরকারের কোনও অবস্থান দেখছে না জামায়াতে ইসলামী— এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তার মুখে উল্লেখ করে জামায়াত আমির বলেন, নির্বাচনের পর দিন থেকেই সরকার জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি।

ডা. শফিকুর রহমান বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এ জন্য সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী। সংসদ আর আদালতের মধ্যে লুকোচুরি খেলা হোক চায় না তার দল।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমির।

এছাড়া, সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে তিন জন সরকার দলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষদের খোঁজ নিয়েছেন কি না সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম