• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:০০
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:০০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনও পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কেন কোনও নারী প্রার্থীকে দেখা যায়নি। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ জন্য রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাবো। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’

তবে রাফিয়া স্পষ্ট করেন, নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই তিনি প্রশ্নটি করেছেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম