• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার আজিমপুরে শুয়ে আছে: কাদের

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৮:৫০
আপডেট: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৮:৫০

 

নিউজ ডেস্ক

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আজিমপুরে শুয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক মরে গেছে। আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছে। ওটা আর ফিরে আসবে না।

তিনি বলেন, পাঁচ তারকা হোটেলে তারা (বিএনপি নেতারা) নাস্তা খেয়ে অনশন করে ৩ ঘণ্টা। আড়াই ঘণ্টা হলে তারপর বিদেশি জুস খায়। এই আন্দোলন তারা করছে। আর আমাদের বার্তা দিচ্ছে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আমি মির্জা ফখরুলকে বলে দিতে চাই আজ না কাল এভাবে বলবেন না, বলেন কখন আমাদের শেষ বার্তা। আপনারা বার্তা দিচ্ছেন। কে আপনারা বার্তা দেওয়ার?

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে শেখ রাসেলের খুনি। ১৫ আগস্টের প্রধান কুশীলব হচ্ছেন জিয়াউর রহমান। আজকে দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি বিদেশি শকুন দেশে নিয়ে আসতে চায়। তারা জনগণের দিকে তাকায় না। কাক যেমন খাবারের উচ্ছিষ্টের দিকে তাকিয়ে থাকে, বিএনপিও তেমন কাক ও শকুনের মতো তাকিয়ে থাকে। এদের চিনে রাখতে হবে। এরা বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায়। আমাদের শক্তি জনগণ। তাদের শক্তি বিদেশি শকুন।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের শক্তি জনগণ। আমরা যদি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে পারি তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।

এর আগে, সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, একই সময় সরকারের পদত্যাগের একদফা দাবিতে বায়তুল মোকাররমের অদূরে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের প্রধান দুই দলের সমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ফোর্স মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে পুলিশের আর্মাড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি, জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com