• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

তিন বছর পর ছেলেকে প্রকাশ্যে আনলেন টালিউড অভিনেত্রী নুসরাত

প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪ ১২:৪৭
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪ ১২:৪৭

 

বিনোদন ডেস্ক

২০২১ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ছেলের নাম রেখেছেন ঈশান দাশগুপ্ত। সে সময় মা হওয়ার কথা জানালেও ক্যামেরার সামনে আনেননি ঈশানকে। অবশেষে ৩ বছর পর সেই সন্তানের মুখ দেখালেন অভিনেত্রী। মা দিবসেই প্রথম প্রকাশ্যে আনলেন ছেলের ছবি। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। এর এক বছর পর প্রথম সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সেসময় ছেলের পিতৃপরিচয় নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা।

ছেলে ঈশানকে জন্মের পর সামনে আনেননি তারা। মা দিবসে প্রথম সামনে এল ছেলের ছবি। সাদা টি শার্ট পরে মায়ের কোলে বসা ছোট্ট ঈশান। ভক্তদের অনেকেই বলছেন বাবা যশের হুবহু ফটোকপি ছেলে। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন অভিনেত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম