• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

তিন বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীকে গ্রেপ্তারের দাবি জানালেন আসিফ

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১:৩৩
আপডেট: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ১:৩৩

 

বিনোদন ডেস্ক

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। এই পোশাকগুলোর যারা ডিজাইন করেছেন এবং যারা অনুমোদন দিয়েছেন, তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

গতকাল মঙ্গলবার রাতে এই শিল্পী ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ দাবি জানান।


ওই পোস্টে একটি ছবি আপলোড করে আসিফ লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

তিনি আরও লিখেছেন, ‘মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।’


তবে আসিফ একা নন, তিন বাহিনীর নতুন পোশাকের ছবি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষই এ নিয়ে বড়োসড়ো প্রশ্ন তুলেছেন। কারা এ ধরনের পোশাক ডিজাইন করলেন, কারাই বা অনুমোদন দিলেন, তা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা।


এর আগে, গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের নতুন পোশাক হবে ‘আয়রন’ রঙের, র‌্যাবের ‘অলিভ’ আর আনসার বাহিনীর ‘গোল্ডেন হুইট’ রঙের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম